SGA News Board
১৫ ফেব্রুয়ারি, ২০২৪ - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি গ্রহনের জন্য আজ শিক্ষকের সাথে কার্যনির্বাহী পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনলাইনে জুমের মাধ্যমে।
৩১ ডিসেম্বর , ২০২৩ - ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম কার্ড, ইউনিফর্ম এবং ডাইরি ইত্যাদি প্রস্তুত।
১১ই নভেম্বর , ২০২৩ - ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার সুরু হবে আগামী ১৯ নভেম্বর থেকে। এবং শেষ অবে ১০ই ডিসেম্বর - জানিয়েছেন প্রধান শিক্ষক জাহেদুর রহমান। সেই সাথে ২০২৩ সালের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অস্থায়ী ভবনে জায়গা সংকুলানের কারনে সীমিত সংখ্যক ছাত্রী নেয়া হবে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানের সভাপতি সারোয়ার আলম।
১৭ই আগস্ট, ২০২৩ - আজ ভবন নির্মাণের প্রথম ছবি ফেইসবুকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিছুদিনের মধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হলে উক্ত ভবন নির্মাণে কত টাকা ব্যায় হবে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশস্থ প্রতিনিধি এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য হাসান হায়দার লাভলু।
১০ই জুন , ২০২৩ - আজ সুজানগর গার্লস একাডেমির ভবন নির্মাণের নকশার প্রাথমিক কাজ শেষ হয়েছে এবং এর একটি ভিডিও প্রেজেন্টেশন কার্যনির্বাহী পরিষদের সামনে তুলে ধরেন একাডেমির সভাপতি সারোয়ার আলম।
৭ই মার্চ , ২০২৩ - কার্যনির্বাহী পরিষদের জুম সভা শেষে এক মৌখিক বিবৃতিতে একাডেমির সভাপতি সারোয়ার আলম জানিয়েছেন, আগামী ২ মাসের মধ্যে নিজস্ব ক্রয়কৃত ভূমিতে নতুন ভবন নির্মাণের নকশা ও পরিকল্পনা প্রকাশ করা হবে। এবং খুব শীঘ্রই ভবন নির্মাণের কাজ শুরু হবে।
৬ই মার্চ , ২০২৩ - পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ৮ই মার্চ বুধবার একাডেমি বন্ধ থাকবে। তবে এই সময় একাডেমির ওয়েবসাই্ট এবং অন্যান্য সোসিয়াল মিডিয়াতে যথারীতি আপডেট বহাল থাকবে।
২৬শে ফেরুয়ারি, ২০২৩ - একাডেমির মূল ভবনের পরিকল্পনা ও বাজেট সংক্রান্ত বিষয়ে গত মাসে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে একটি জুম সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী কয়েক মাসের মধ্যে মূল ভবনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে ভবন ও অন্যন্য অংশের নকশা প্রস্তুত করার জন্য আলোচনা প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন একাডিমির চেয়ারম্যান সারোয়ার আলম।
২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ - ইন হাউজ প্রশিক্ষণ শেষে একাডেমিক সুপারভাইজার মো: শাখাওয়াত, হাজি সামছুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন ও সহ-প্রধান শিক্ষক মাও: আব্দুর রহমান। সাথে রয়েছেন গার্লস একাডেমির শিক্ষকবৃন্দের মধ্যে আলমাস উদ্দিন, ওয়ালিদ সিরাজ, মাহফুজুর রহমান এবং প্রধান শিক্ষক জাহেদুর রহমান।
২২শে ফেরুয়ারি, ২০২৩ - “আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস” উপলক্ষ্যে সুজানগর গার্লস একাডেমিতে দিনব্যাপি একটি বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৮∶৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯ ঘটিকায় একটি শোক র্যা লি এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
সকাল ১০ঘটিকায় একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক আলমাস উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও একাডেমির থিম সং পরিবেশনার মধ্য দিয়ে ১ম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা, সহকারী হিসাব সংরক্ষক ও স্থানীয় সমন্বয়ক ফাহিমুর রহমান। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পৃথক পৃথক বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
১৮ই ফেরুয়ারি, ২০২৩ - সুজানগর গার্লস একাডেমির ওয়েবসাইটটি বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আশাকরি এর কাজ আগামী ১৫ই মার্চের মধ্যে সম্পন্ন হবে। আপনার কোন সুচিন্তিত মতামত থাকলে আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন। আমাদের ইমেইল এড্রেস হচ্ছে admin@sgabd.com.