LOGO-2026 TRNS


একাডেমি নিউজ বোর্ড

১২ই আগস্ট, ২০২৬  -  সুজানগর গার্লস একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সম্মানে আজ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব জাহেদুর রহমান। আলমাস উদ্দিন ও কাওছার আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একাডেমির থিম সং পরিবেশন করেন একদল শিক্ষার্থী। এছাড়া সহশিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। একাডেমির কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডমিন অফিসার জনাব ফাহিমুর রহমান। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলী কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। একই সঙ্গে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ৪ হাজার ও ২ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা কৃতকার্য শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য একাডেমি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুশিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
sga ssc candidate

১০ই আগস্ট, ২০২৬  -  এসএসসি পরীক্ষায় সুজানগর গার্লস একাডেমির শতভাগ সাফল্য, ৭ শিক্ষার্থীর A গ্রেড অর্জন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের হার অর্জন করেছে সুজানগর গার্লস একাডেমি। এবারের পরীক্ষায় একাডেমির মোট ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন করেছে।

ফলাফল শুধু শিক্ষার্থীদের সাফল্য নয়, বরং শিক্ষক, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং সুজানগরবাসীর সম্মিলিত সহযোগিতা ও অনুপ্রেরণার প্রতিফলন। কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে বলা হয়, সুজানগরবাসীর স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখেই একাডেমির শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এবারের শতভাগ পাশের হার এবং ৭টি A গ্রেড অর্জন সেই প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে।
এই অর্জনে শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানানোর পাশাপাশি একাডেমির পাশে থেকে সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য সুজানগরবাসী, অভিভাবক ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সুজানগর গার্লস একাডেমি কর্তৃপক্ষ।
ssc batch 26

১৫ জানুয়ারি ২০২৫  - নতুন বছরের ভর্তি কার্যক্রম সম্পন্ন। যথাক্রমে ক্লাস শুরু

১৬ ডিসেম্বর, ২০২৪  - স্বাধিনতা দবস উপলক্ষ্যে আজ একাডেমি প্রাঙ্গণে আজ এক্তি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। এর আগে ভোরে শিক্ষার্থীরা জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে অংশ নেন।

২৬ মার্চ, ২০২৪  - রমজান মাসের কারনে স্বাধিনতা দিবস উদযাপন বাতিল হলেও শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

১৫ ফেব্রুয়ারি, ২০২৪  - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি গ্রহনের জন্য আজ শিক্ষকের সাথে কার্যনির্বাহী পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনলাইনে জুমের মাধ্যমে। 

৩১ ডিসেম্বর , ২০২৩  - ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম কার্ড, ইউনিফর্ম এবং ডাইরি ইত্যাদি প্রস্তুত।

১১ই নভেম্বর , ২০২৩  - ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার সুরু হবে আগামী ১৯ নভেম্বর থেকে। এবং শেষ অবে ১০ই ডিসেম্বর - জানিয়েছেন প্রধান শিক্ষক জাহেদুর রহমান। সেই সাথে ২০২৩ সালের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অস্থায়ী ভবনে জায়গা সংকুলানের কারনে সীমিত সংখ্যক ছাত্রী নেয়া হবে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানের সভাপতি সারোয়ার আলম।

১৭ই আগস্ট, ২০২৩  - আজ ভবন নির্মাণের প্রথম ছবি ফেইসবুকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিছুদিনের মধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হলে উক্ত ভবন নির্মাণে কত টাকা ব্যায় হবে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশস্থ প্রতিনিধি এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য হাসান হায়দার লাভলু।

sga new plan

১০ই জুন , ২০২৩  - আজ সুজানগর গার্লস একাডেমির ভবন নির্মাণের নকশার প্রাথমিক কাজ শেষ হয়েছে এবং এর একটি ভিডিও প্রেজেন্টেশন কার্যনির্বাহী পরিষদের সামনে তুলে ধরেন একাডেমির সভাপতি সারোয়ার আলম।

৭ই মার্চ , ২০২৩  - কার্যনির্বাহী পরিষদের জুম সভা শেষে এক মৌখিক বিবৃতিতে একাডেমির সভাপতি সারোয়ার আলম জানিয়েছেন, আগামী ২ মাসের মধ্যে নিজস্ব ক্রয়কৃত ভূমিতে নতুন ভবন নির্মাণের নকশা ও পরিকল্পনা প্রকাশ করা হবে। এবং খুব শীঘ্রই ভবন নির্মাণের কাজ শুরু হবে।

৬ই মার্চ , ২০২৩  - পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ৮ই মার্চ বুধবার একাডেমি বন্ধ থাকবে। তবে এই সময় একাডেমির ওয়েবসাই্ট এবং অন্যান্য সোসিয়াল মিডিয়াতে যথারীতি আপডেট বহাল থাকবে।

২৬শে ফেরুয়ারি, ২০২৩  - একাডেমির মূল ভবনের পরিকল্পনা ও বাজেট সংক্রান্ত বিষয়ে গত মাসে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে একটি জুম সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী কয়েক মাসের মধ্যে মূল ভবনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে ভবন ও অন্যন্য অংশের নকশা প্রস্তুত করার জন্য আলোচনা প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন একাডিমির চেয়ারম্যান সারোয়ার আলম। 

২৫শে ফেব্রুয়ারি, ২০২৩  - ইন হাউজ প্রশিক্ষণ শেষে একাডেমিক সুপারভাইজার মো: শাখাওয়াত, হাজি সামছুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন ও সহ-প্রধান শিক্ষক মাও: আব্দুর রহমান। সাথে রয়েছেন গার্লস একাডেমির শিক্ষকবৃন্দের মধ্যে আলমাস উদ্দিন, ওয়ালিদ সিরাজ, মাহফুজুর রহমান এবং প্রধান শিক্ষক জাহেদুর রহমান। 

sga_teacher_training

২২শে ফেরুয়ারি, ২০২৩  - “আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস” উপলক্ষ্যে সুজানগর গার্লস একাডেমিতে দিনব্যাপি একটি বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৮∶৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯ ঘটিকায় একটি শোক র্যা লি এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

সকাল ১০ঘটিকায় একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক আলমাস উদ্দিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও একাডেমির থিম সং পরিবেশনার মধ্য দিয়ে ১ম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা, সহকারী হিসাব সংরক্ষক ও স্থানীয় সমন্বয়ক ফাহিমুর রহমান। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পৃথক পৃথক বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

SGA-21st february

১৮ই ফেরুয়ারি, ২০২৩  - সুজানগর গার্লস একাডেমির ওয়েবসাইটটি বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আশাকরি এর কাজ আগামী ১৫ই মার্চের মধ্যে সম্পন্ন হবে। আপনার কোন সুচিন্তিত মতামত থাকলে আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন। আমাদের ইমেইল এড্রেস হচ্ছে  admin@sgabd.com. 


Scroll to Top